বঁধুয়ার গান / রেজিস্ট্রেশন গাইডলাইন
ঘর থেকে মঞ্চে, সুরের ছন্দে।” অংশ নিন বঁধুয়ার গানে।
রেজিস্ট্রেশন করতে নিচের ধাপগুলো অনুসরন করুন:
অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ:
- প্রথমে আমাদের নির্ধারিত ওয়েবসাইট বঁধুয়ার গান.কম (bodhuargan.com) ভিজিট করুন।
আবেদন ফরম পূরণ:
- ওয়েবসাইটের ‘রেজিস্ট্রেশন’ মেনুতে গিয়ে আবেদনকারীর নাম, বর্তমান ঠিকানা, মোবাইল নম্বর এবং প্রয়োজনীয় ব্যক্তিগত তথ্য নির্ভুলভাবে প্রদান করুন।
রেজিস্ট্রেশন ফি প্রদান:
- বিকাশ/নগদ/রকেট এর মাধ্যমে অফেরতযোগ্য ৫০০ টাকা রেজিস্ট্রেশন ফি জমা দিন। পেমেন্ট সম্পন্ন হওয়ার পর প্রাপ্ত 'Transaction ID' টি নির্দিষ্ট ঘরে লিখে ফরমটি সাবমিট করুন।
কনফার্মেশন মেসেজ:
- আপনার আবেদনটি সফলভাবে জমা হলে আপনি স্ক্রিনে একটি কনফার্মেশন মেসেজ দেখতে পাবেন এবং আপনার মোবাইলেও একটি নিশ্চিতকরণ এসএমএস পাঠানো হবে।
হেল্পলাইন:
- রেজিস্ট্রেশন করতে কোনো সমস্যার সম্মুখীন হলে আমাদের ২৪/৭ হেল্পলাইন নম্বরে যোগাযোগ করুন অথবা সরাসরি আমাদের ফেসবুক পেজে মেসেজ দিন।