বঁধুয়ার গান / শর্তাবলী ও নিয়মাবলী
০১. অংশগ্রহণের যোগ্যতা:
- যে কোন বিবাহিত নারী এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন।
- প্রতিযোগির বয়স ন্যূনতম ১৮ বছর হতে হবে।
- সংগীতপ্রেমী ডিভোর্সি, বিধবা হলেও অংশগ্রহণ করতে পারবেন।
- সংগীতকে নতুনভাবে শুরু করতে ইচ্ছুক বিবাহিত নারী, তিনি যে পরিচয়েই হোন না কেন, গৃহিনী, চাকুরিজীবী, উদ্যোক্তা, ব্যবসায়ী, অংশ নিতে পারবেন
০২. রেজিস্ট্রেশন ফি:
- নির্ধারিত রেজিস্ট্রেশন ফি ৫০০ টাকা।
- এই ফি অফেরতযোগ্য (Non-refundable)। পেমেন্ট সফলভাবে সম্পন্ন হলেই কেবল আবেদনটি গ্রহণ করা হবে।
০৩. তথ্য যাচাই:
- আবেদনপত্রে কোনো ভুল বা মিথ্যা তথ্য প্রদান করলে কর্তৃপক্ষ যেকোনো সময় আবেদনটি বাতিল করার অধিকার রাখে।
- প্রয়োজনে বিবাহিত হওয়ার প্রমাণস্বরূপ নথিপত্র এবং এনআইডি (NID) প্রদর্শন করতে হবে।
০৪. বিচারিক সিদ্ধান্ত:
০৫. মিডিয়া রাইটস:
- প্রতিযোগিতার উদ্দেশ্যে ধারণকৃত অংশগ্রহণকারীর ছবি, ভিডিও এবং অডিও ‘জিটিভি’ ও ‘কিংবদন্তী মিডিয়া’ যেকোন প্রচারণামূলক কাজে ব্যবহারের পূর্ণ অধিকার সংরক্ষণ করে।