বঁধুয়ার গান / কেন এই আয়োজন
- অনেক মেধাবী নারী বিয়ের পর পারিবারিক দায়িত্ব পালন করতে গিয়ে নিজের প্রতিভা আড়ালে ঠেলে দেন। সংসারের রান্নাঘর থেকে শুরু করে বাথরুম, নিজের কর্মস্থল থেকে সামাজিক পরিবেশ, ডেস্কের ব্যস্ততা থেকে ফাইলের ভিড়, সবখানেই ছড়িয়ে আছে আপনার সুর। সেই সুরকে এবার পৌঁছে দিন কোটি মানুষের হৃদয়ে। আপনার কণ্ঠই বলবে আপনার জীবনের না বলা সব গল্প। একজন মা বা একজন গৃহিণী যখন তার হারানো স্বপ্ন নতুন করে দেখছেন, তখন প্রতিটি ঘর থেকে মিলবে বিপুল সমর্থন ও সহমর্মিতা। নারী দর্শকরাও নিজের জীবনের সাথে আপনার গল্প মেলাতে পারবেন। বিয়ের পর নারীর জীবন বা প্রতিভা থেমে যায় না। এটি সমাজের গতানুগতিক চিন্তাধারায় পরিবর্তন আনতে সাহায্য করবে।
- বঁধুয়ার গান পরিপূর্ণ পারিবারিক শো। স্বামী, সন্তান এবং শ্বশুরবাড়ির সদস্যরা মিলে এটি উপভোগ করতে পারবেন। এমনকি আপনার সাথে পরিবারের সদস্যদের অংশগ্রহণের ছোট ছোট মুহূর্তগুলো (যেমন: স্বামীর সমর্থন বা সন্তানের আনন্দ) প্রকাশ পাবে এ আয়োজনে। আপনাকে শিল্পী হিসেবে গড়ে তোলার পেছনে নেপথ্যের মানুষের (সাধারণত জীবনসঙ্গীর) যে ত্যাগ আছে, সেটিকে স্বীকৃতি দেওয়ার সুযোগ তৈরী করেছে বঁধুয়ার গান। গানটি হয়ে উঠবে কৃতজ্ঞতা প্রকাশের একটি মাধ্যম।
- ‘বঁধুয়ার গান’ কেবল একটি গানের লড়াই নয়; এটি আপনার হারানো স্বপ্ন পুনরুদ্ধারের গল্প। বিবাহিত জীবনে প্রবেশের পর অনেক নারীর স্বপ্ন, প্রতিভা এবং শিল্পীসত্তা নীরবে হারিয়ে যায়। বধূয়ার গান সেই নীরব কণ্ঠকে আবার মঞ্চে ফিরিয়ে আনার একটি প্রয়াস। সংগীতের মাধ্যমে আত্মবিশ্বাস ও পরিচয়ের পুনর্জাগরণ ঘটানো। বঁধুয়ার গান বিশ্বাস করে বিবাহ জীবনের শেষ নয়, বরং নিজের স্বপ্নকে নতুনভাবে শুরু করার একটি অধ্যায়। এখানে প্রতিটি নারীই একজন শিল্পী, প্রতিটি কণ্ঠই একটি গল্প, প্রতিটি গানই একটি নতুন জীবন।
- বিচ্ছেদ কিংবা একাকিত্ব জীবনের শেষ কথা নয়। সংসারের কঠিন লড়াইয়ে আপনার যে কণ্ঠটি কখনো দমে যায়নি, সেই কণ্ঠই এবার জেগে উঠুক গানের উৎসবে। একাকী পথচলার ক্লান্তি ভুলে, আপনার সুরের জাদুতে জয় করুন সবার হৃদয়। আপনার নতুন শুরুর সঙ্গী হতে চায় 'বঁধুয়ার গান'। আপনার সুর হোক আপনার নীরবতার ভাষা। শুন্যতা পূরণের বিশ্বস্ত সঙ্গী। এমনকী কর্মজীবনের কঠিন লড়াইয়েও সুর হোক আপনার প্রশান্তি। নিজের জন্য একটি দিন, নিজের গানের জন্য একটি অনন্য মঞ্চ, বঁধুয়ার গান।